Breaking
25 Jun 2026, Thu

অজ্ঞাত পরিচয় এক মধ্যবয়স্ক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপে

অজ্ঞাত পরিচয় এক মধ্যবয়স্ক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপে।
ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে নবদ্বীপ থানার স্টেশন রোড সংলগ্ন রেলগেট এর পার্শ্ববর্তী কামাখ্যা মন্দির এলাকায়। জানা যায়, এই দিন ভোরে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পথের ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। এরপর প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে নবদ্বীপ থানার পুলিশ। ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানতে ও মৃত্যুর সঠিক কারণ জানতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Developed by