
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক গোপালচন্দ্র ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক ননীগোপাল দাস সহ ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন কলেজের SACTWA সংগঠনের প্রায় দু’শো সদস্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেবাভারতী মহাবিদ্যালয়ের শিক্ষক তথা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার দায়িত্বপ্রাপ্ত অমিতাভ পাহাড়ী। সংগঠনের সদস্যারা চন্দনের ফোঁটা, উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে অতিথিদের বরণ করে নেন। তারপর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী বলেন,’রাজ্যের কলেজ গুলিতে পূর্ণ সময়ের অধ্যাপকের থেকে অনেক বেশি স্যাক্টদের সংখ্যা। স্যাক্টরাও পূর্ণ সময়ের অধ্যাপকদের মত ক্লাস নেন এবং নানাবিধ কলেজের কাজ করেন। কিন্তু বেতনের ক্ষেত্রে বিস্তর ফারাক রয়েছে। নতুন সরকার আসার আগে সমকাজে সমবেতনের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবে তার প্রতিফলন হয়নি। সামান্য কয়েক হাজার টাকা বৃদ্ধি করে নিজেদের দায় সেরেছেন নতুন সরকার। এ বিষয়ে সুযোগ পেলে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব।’ SACTWA সংগঠনের রাজ্য সম্পাদক গোপালচন্দ্র ঘোষ বলেন,’আমরাও চাই হরিয়ানা মডেলের সুবিধা পেতে। আমাদের রাজ্যে বর্তমান উচ্চশিক্ষা ক্ষেত্রে SACT শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। কোন প্রেক্ষাপটে SACT তৈরি হল? তার ইতিবৃত্তান্ত অনেকেরই অজানা। অরাজনৈতিক সংগঠন হিসেবে SACT তৈরি হওয়ার পর থেকে SACTWA শিক্ষকদের স্বার্থে কাজ করে চলেছে।’ রাজ্যের বিভিন্ন কলেজ এবং ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার কলেজ গুলিতে SACT শিক্ষকদের পরিসংখ্যান তুলে ধরেন গোপালচন্দ্র ঘোষ বলেন,’অনেক কলেজে পূর্ণ সময়ের শিক্ষকদের থেকেও কয়েকগুণ বেশি SACT রা। অনেক কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের দ্বায়িত্বেও SACT শিক্ষকরাই সামলাচ্ছেন। তাই আশারাখি ডবল ইঞ্জিনের সরকার সুযোগ সুবিধা সমস্ত স্যাক্টদের দেবেন।’
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…
,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়…