
ঝাড়গ্রাম: NEET ও UGC – NET দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে বালুরঘাটে পদযাত্রা ও পথসভা সর্বভারতীয় তৃণমূল শিক্ষাসেল । মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এলাকায় তৃণমূলের একাধিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা জমায়েত হয়ে পদযাত্রার পাশাপাশি পথসভা করেন। এদিনের এই পদযাত্রায় ও পথসভায় ঝাড়গ্রাম জেলা থেকে যোগদান করে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। ঝাড়গ্রাম জেলা থেকে এদিনের এই পদযাত্রা ও পথসভায় যোগদান করেছিলেন ঝাড়গ্রাম জেলা ডিপিএসসির চেয়ারম্যান জয়দীপ হোতা, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য উজ্জ্বল পাত্র, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলার সহ-সভাপতি অশোক গড়াই, এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক নেতৃত্ব সুব্রত সাহা ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…