Categories: Uncategorized

বাঘের ভুয়ো ভিডিও এবং স্টিল ছবি ভাইরাল হওয়ার তদন্তে পুলিশ, কড়া আইনত ব্যবস্থা নেওয়া হবে সাফ জানালেন এসপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাঘের ভুয়ো ভিডিও এবং স্টিল ছবি ভাইরাল হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রামে। স্রেফ গুজবের ঘটনায় তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। কখনও বিনপুর, কখনও শিলদা, কখনও বেলপাহাড়ি প্রভৃতি এলাকায় বাঘ বেরিয়েছে এবং মানুষ খেয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এই গুজব ছড়ানো হচ্ছে। যার ফলে সাধারণ মানুষের মনে আতঙ্কও সৃষ্টি হয়েছে। একটি ভিডিও এবং ৬ টি স্টিল ছবি মোবাইলে ভাইরাল হয়েছে। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি বলেন,’বাঘে মানুষ খেয়ে নিয়েছে বলে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, জও গুলো সম্পূর্ণ মিথ্যে। গুজব ছড়ানোর জন্য করা হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পাশাপাশি জেলা পুলিশকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ ইতিমধ্যে, পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছেন, বাঁকুড়ার এক যুবক ফেসবুকে এই ছবি গুলো ছড়িয়েছে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়ে যারা যারা আতঙ্ক সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent Posts

ঝাড়গ্রাম শহর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ

জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…

5 minutes ago

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

13 hours ago

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago