২১শে জুলাই এর জনসভাকে সামনে রেখে কেচন্দায় প্রস্তুতি সভা রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের

জেএনএফ, ঝাড়গ্রাম: ২১শে জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে। জনসভায় প্রধান বক্তা রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ শে জুলাই এর জনসভা কে সামনে রেখে শনিবার বিকেলে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেচন্দা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষের নেতৃত্বে এদিনের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মূলত ২১শে জুলাই এর জনসভায় রাধানগর অঞ্চল থেকে কত মানুষ যোগদান করবে এবং তারা কিভাবে যাবে সেই সমস্ত বিষয় প্রসঙ্গে আলোচনা হয়। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ, রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা মুদি, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি রেখা সরেন, বিশিষ্ট তৃণমূল নেতা পরিতোষ মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

3 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

7 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago