Breaking
15 Mar 2026, Sun

শিলিগুড়ি মহকুমার বগুলাগছ এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার,ব্যাপক চাঞ্চল্য

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বগুলাগছে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন দুপুরে স্থানীয়রা প্রথমে ওই বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

Developed by