Breaking
12 Mar 2026, Thu

ফুলবাড়ির ক্যানেল রোড এলাকা থেকে ৫৫টি টিয়াপাখি সহ গ্রেফতার২

জেএনএফ ওয়েব ডেস্ক :-গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ির ক্যানেল রোড এলাকায় অভিযান চালায় বৈকুণ্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা। এরপর সেখান থেকে টিয়াপাখি সহ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম দীনেশ দাস ও সাজ্জাদ আলম। দুজনেই বিহারের বাসিন্দা। বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার হরি কৃষ্ণাণ বলেন যে ধৃতদের কাছ থেকে ৫৫টি টিয়াপাখি উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া টিয়া গুলো মালবাজার থেকে নিয়ে আসা হয়েছিল বিহারে পাচারের উদ্দেশ্যে। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Developed by