Breaking
25 Apr 2026, Sat

প্রশাসনের তৎপরতায় পাঁচ স্কুলছুট ছাত্রীকে ভর্তি করা হল স্কুলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রশাসনের তৎপরতায় পাঁচ স্কুলছুট ছাত্রীকে ভর্তি করা হল স্কুলে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ছোটখাকড়ি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ভর্তি করা হয়। স্কুলের প্রধান শিক্ষক বলেন,’ত্রিলোচন মাহাতো, রুপালি নায়েক, সোনালী নায়েক, লক্ষী মুদলি, গীতা ভক্তা, অপর্ণা বেসরারা এদিন স্কুলে ভর্তি হয়েছে। তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।’ জানা গিয়েছে, এক স্বেচ্ছাসেবী সংস্থা বিষয়টি নজরে এনেছিল প্রশাসনের। তারপরই প্রশাসনের তরফে যোগাযোগ করে নাবালিকদের ফের স্কুলে ভর্তি করানো হয়।

Developed by