Breaking
22 Mar 2026, Sun

গত পাঁচবছর একবারও আসেনি, এখন ভোট চাইতে আসছে, লজ্জা করে না: মমতা

রবিবার বেলপাহাড়ির হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, পাঁচ বছর সরকারে ছিল, গোপীল্লভপুর, নয়াগ্রাম একাবারও আসেনি। এখন ভোট চাইতে আসছেন। লজ্জা করে না। আমরা বসেন্তর কোকিল নয়, ৩৬৫ দিন দাঁড়কাক। সুখে দুঃখে আমাকে পাবেন। এই এলাকায় আমি ১০০ বার এসেছি। সব জায়গা আমি চিনি। আমি যা এসেছি বিধায়ক ও ব্লক সভাপতি তা আসে না। যখন দেখব অন্যদল মাথা ঘামাচ্ছে তখন দুঃখ হয়। কারণ তাঁরা ভুল বোঝাচ্ছে। আপানাদের শান্তি কেড়ে নিতে চায়। ওরা চায় শ্মশানের শান্তি।

Developed by