জেএনএফ ওয়েব ডেস্ক : জাম গাছ থেকে পড়ে গুরুতর জখম এক বছর ১৪ এর বালক। ঘটনাটি ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি পূর্ব পাড়ার। জানা গিয়েছে, গত কাল অর্থাৎ সোমবার সকাল দশটার দিকে প্রতিবেশীর এক জাম গাছ থেকে, জাম পারতে গাছে চড়ে ধুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর রিপন রায় নামে এক বালক। আচমকা সে ওই জাম গাছ থেকে পড়ে, গাছের নীচে বাঁশের বেড়ার উপর পড়ায় গুরুতর জখম হয় সে। পেটে বাঁশের বেড়ার বেশ কিছু টা অংশ ঢুকে যায়। তড়িঘড়ি জখম অবস্থায় ওই বালককে উদ্ধার করে প্ৰথমে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই বালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে বলে খবর। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় অস্ত্রপ্রচার করা হয়। বর্তমানে ওই বালক সুস্থ আছে বলে পরিবার সূত্রে জানা যায়। পরিবারের দাবি আর্থিক অবস্থা ভীষণ খারাপ, দিন মজুরি করে কোনো রকমে দিন চলে।ছেলের এমন অবস্থায় দিশাহীন গোটা পরিবার। ছেলের চিকিৎসা করতে সরকারি সাহায্যের আবেদন করছেন ওই আহত বালকের মা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…