অবশেষে স্বস্তি! মিড-ডে মিলের চাল-আলু বিতরণ করে যাওয়ার পর করোনা রিপোর্ট পজেটিভ আসা শিক্ষকের স্কুল রাংড়াকোলার বাসিন্দাদের রিপোর্ট এল নেগেটিভ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
অবশেষে স্বস্তি! মিড-ডে মিলের চাল-আলু বিতরণ করে যাওয়ার পর করোনা রিপোর্ট পজেটিভ আসা শিক্ষকের স্কুল রাংড়াকোলার বাসিন্দাদের রিপোর্ট এল নেগেটিভ। গত ১০ অগস্ট রাংড়াকোলা প্রাথমিক বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ স্কুলে এসেছিলেন মিড-ডে মিলের চাল-আলু সহ নানা জিনিসপত্র বিতরণ করতে। ওই স্কুলের পার্শ্বশিক্ষক এবং এক সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতিতে মোট ৪৮ জন অভিভাবকদের হাতে মিড-ডে মিলের জিনিসপত্র তুলে দেন।মেদিনীপুর শহরের পাটনাবাজারে নিজের বাড়িতে ফিরে যান টিচার-ইন-চার্জ। গত ১১ তারিখ টিচার-ইন-চার্জ ফোন করে স্কুলের পার্শ্বশিক্ষককে জানান তাঁর করোনা পজেটিভ রিপোর্ট স্বাস্থ্যদপ্তর থেকে জানানো হয়েছিল। বিষয়টি জানার পরই আতঙ্ক ছড়ায় চুবকার রাংড়াকোলা গ্রামে। ঘটনার কথা জানতে পেরে চুবকা গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয়শঙ্কর সেন ঝাড়গ্রামের জেলাশাসক ও ব্লক স্বাস্থ্যদপ্তরকে বিষয়টি জানান। বৃহস্পতিবার রাংড়াকোলা প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যদপ্তর থেকে টিম এসে করোনা পরীক্ষার নমুনা ৯৪ জনের সংগ্রহ করে নিয়ে যায়। তাতে রাংড়াকোলা গ্রামের সকল বাসিন্দাদের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর লোকাল থানার দুজন বাসিন্দাও টেস্ট করতে এসেছিলেন তাঁদের অবশ্য রিপোর্ট পজেটিভ এসেছে বলে প্রশাসন জানিয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago