৯৫ শতাংশ নম্বর পেয়ে রেকর্ড গড়ল আদিবাসী কন্যা, কুর্ণিশ ও শুভেচ্ছা রইল!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জাতি-বর্ণের বেড়ার আড়ালে বাধা আটকা পড়েনি মেধা৷ চলার পথে এসেছে ঘাত-প্রতিঘাত৷ আষ্টেপিষ্টে ধরেছে প্রতিবন্ধকতা৷ সবকিছুকে হার মানিয়েই মাধ্যমিক পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে তাক লাগাল তামিলনাড়ুর টিরুপুর জেলার ১৬ বছরের আদিবাসী কন্যা সি শ্রীদেবী৷ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই প্রথম ৯৫ শতাংশ নম্বর অর্জন করল কোনও সদস্য৷
আন্নমালাই টাইগার রিজার্ভের উডুমালপেট রেঞ্জের পুচুকোত্তমপাড়াই উপজাতি জনবসতি এলাকার বাসিন্দা সি শ্রীদেবীর পড়াশোনা কেরলের চালাকুডির নয়নারগাদি মডেল রেসিডেন্সিয়াল স্কুলে৷ মাধ্যমিকে অসাধারণ সাফল্যের পর এবার উচ্চমাধ্যমিকের পড়া শুরু করতে চলেছে এই মেধাবী ছাত্রী৷ আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের কাছে যা প্রায় কল্পনাতীত৷ কারণ আদিবাসী সম্প্রদায়ের অধিকাংশ মেয়েরাই প্রাথমিক কিংবা মধ্য স্কুল পর্যন্ত গিয়েই হাল ছেড়ে দেয়৷ ঢুকে পড়ে সংসারের জাঁতাকলে৷ তাদের মধ্যে সত্যই ব্যতিক্রম সি শ্রীদেবী৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীদেবী বলে, ‘‘ক্লাস ওয়ান থেকেই আমি কেরলের স্কুলে পড়াশোনা করি৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সবসময় পাশে থেকেছে৷ তাঁদের সহযোগিতার জন্যই আমি দশমে A+ নম্বর পেয়েছি৷’’ শ্রীদেবী যে আদিবাসী এলাকায় থাকে, সেখানে রাস্তাঘাটের হাল খুবই খারাপ৷ নেই বিদ্যুৎ সংযোগ, মোবাইল নেটওয়ার্ক৷ মোবাইল নেটওয়ার্ক পাওয়ার জন্য কয়েক কিলোমিটার পথ হাঁটতে হয় সেখানকার মানুষদের৷ এত সমস্যা সত্ত্বেও থেমে থাকেনি তার পড়াশোনা৷
লকডাউন শুরু হওয়ার পরই নিজের বাড়িতে ফিরে এসেছিল শ্রীদেবী৷ এক মাস আগে সে জানতে পারে মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে৷ সে যাতে অবশিষ্ট পরীক্ষায় বসতে পারে, তা নিশ্চিত করতে তামিলনাড়ু-কেরল সীমান্ত থেকে তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বাসের বন্দোবস্ত করে কেরল সরকার৷ বাবার সঙ্গে প্রায় ৮০ কিলোমিটার বাইকে চেপে চেক পোস্টে পৌঁছয় শ্রীদেবী৷ সেখান থেকেই বাসে চেপে ফিরে আসে স্কুলে৷ শ্রীদেবীর বাবা এম চেল্লামুথু পেশায় একজন কৃষক৷ তিনি বলেন, ‘‘সকলের মতো শ্রীদেবীর মা’ও আমাকে বলেছিল ওর পড়াশোনা বন্ধ করে দিতে৷ আমার বড় সন্তানের মতো তাকেও কাজে লাগিয়ে দেওয়ার জন্য জোড়াজুড়ি করেছিল সে৷ কিন্তু আমি শ্রীদেবীর পড়াশোনা বন্ধ করিনি৷ শ্রীদেবীর পর আমার আরও একটি সন্তান আছে৷ আমি চাই সেও দিদির মতোই পড়াশোনা করুক৷ এই বৃত্তের বাইরেও যে জীবন আছে, আমি চাই তারা সেটা চিনুক৷’’ ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে কুর্ণিশ ও শুভেচ্ছা জানায় সি শ্রীদেবীকে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

11 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

14 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago