৯০ মিনিটের গুলির লড়াইয়ে উত্তপ্ত ছত্তিশগড়, নিকেশ পাঁচ মাওবাদী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :-পুলিশ-মাওবাদী সংঘর্ষে ফের উত্তপ্ত ছত্তিশগড়ের অবুজমাঢ়ের জঙ্গল৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন মাওবাদীকে নিকেশ করা হয়েছে৷ আত্মরক্ষায় মাওবাদীদের ছোঁড়া পালটা গুলিতে জখম হয়েছেন দুই পুলিশকর্মী৷ তাঁদের অবস্থাও বেশ আশঙ্কাজনক৷ এই ঘটনার পর থেকে জঙ্গলে ঢাকা এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত নারায়ণপুরের বস্তারের অবুজমাঢ়ের জঙ্গল৷ প্রায় ছ’হাজার কিলোমিটার জায়গা জঙ্গলে ঢাকা৷ সেই সুযোগে বেশ কয়েকজন মাওবাদী ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বলেই খবর পায় পুলিশ৷ ধুরভেদা জঙ্গলে এক্কেবারে ক্যাম্প তৈরি করে সেখানে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে বলেই জানা যায়৷ সেই অনুযায়ী ওই এলাকায় হানা দেয় বিশাল পুলিশবাহিনী৷ তাদের উপস্থিতি টের পেতে বিশেষ সমস্যা হয়নি মাওবাদীদের৷ সঙ্গে সঙ্গে গোপন ডেরা থেকে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা৷ পালটা জবাব দেয় পুলিশকর্মীরা৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলে দু’পক্ষের গুলির লড়াই৷ তাতে একে একে পাঁচজন মাওবাদীকে খতম করা হয়৷ তাদের প্রত্যেকের কাছেই ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷ ওই অস্ত্রশস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এদিকে, শনিবার সকালে মাওবাদীদের ছোঁড়া গুলিতে দু’জন পুলিশকর্মীও গুরুতর জখম হন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago