৭ ব্যাগ ভর্তি টাকা সহ অভিষেকের স্ত্রী’কে ধরে কাস্টমস! সুপ্রিম কোর্টে অভিযোগ CBI-এর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ডেস্ক: বিমানবন্দরে ‘সোনা উদ্ধার’ কাণ্ডে কার্যত ক্লিন চিট পেয়েই গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী বিরুদ্ধে ‘সোনা’ নিয়ে আসার কোনও প্রমাণ দেখাতে পারেননি শুল্ক দফতরের আধিকারিকরা। কিন্তু এবার নতুন করে ফের উঠে এল সেই ঘটনা। সৌজন্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন নতুন করে কলকাতা বিমানবন্দরের ঘটনাটি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে সিবিআই। শীর্ষ আদালতে তাদের অভিযোগ, ২ মার্চ একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির স্ত্রী’কে কলকাতা বিমানবন্দরে আটকান শুল্ক দফতরের আধিকারিকরা। কাস্টম আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলেও স্থানীয় পুলিশ বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ভিতর এসে ঢুকে পড়ে এবং জোর করে ওই দিনই তাদের ছাড়িয়ে নিয়ে যায়। অভিযোগ সিবিআই-এর।

এখানেই শেষ নয়। সিবিআই শীর্ষ আদালতে অভিযোগ তুলে আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর স্ত্রী নাকি সাতটা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে এসেছিলেন। যার জেরে তল্লাশি চালাতেই তাঁর পথ আটকান শুল্ক দফতরের আধিকারিকরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযোগ শুনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটি আবেদন দায়ের করার পরামর্শ দেন। একই সঙ্গে জানতে চান, ‘আপনারা কী চাইছেন? এটার বিষয়ে আমরা কী করব?’ বলাই বাহুল্য, দিনকয়েক বিষয়টি যথেষ্ট টানাপড়েন চলেছিল বাংলার রাজনৈতিক মহলে। যার উত্তাপ গিয়ে পড়ে দিল্লিতেও। সেখানে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেককে নিশানায় নেয় বিজেপি। তারপর যদিও সবদিক দিয়েই ক্লিনচিট পেয়ে যান অভিষেক। কিন্তু সিবিআই নতুন করে অভিযোগ তোলায় ফের এই মামলার জল অনেক দূর গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

সৌজন্যে : Mahanagar 24×7

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

8 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

12 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago