Breaking
10 Mar 2026, Tue

৭ টি গ্রামের ১০০ জন দুঃস্থ মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিল সেখ আলিসান আলি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাইন চলছে সারা দেশ জুড়ে। লকডাউনের ফলে সাধারন দুঃস্থ মানুষ গুলির অবস্থা খুবই করুন হয়ে পড়েছে দুবেলা অন্ন জোটাতে। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর, গলাশুলি, টুনকাসোল, পড়িহাটি, কাপাসিটা, সিংপুর, বাঁকবেড় সাতটি গ্রামের ১০০ জনের হাতে চাল, ডাল, আলু,সাবান, বিস্কুট তুলে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার বিনপুরের এক কর্মী সেখ আলিসান আলি। দুঃস্থ মানুষ গুলি ত্রাণ হাতে পেয়ে খুশি। লকডাউনের সময় তাঁদের পাশের থাকার আশ্বাসও দেন আলিসান।

Developed by