৭৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ! রাজ্য বাজেটে বড় ঘোষণা অমিত মিত্রর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজ্য বাজেটে কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। বিনামূল্যে এবার থেকে রাজ্যের মানুষ পাবেন ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ। যার জেরে রাজ্যের প্রায় ৩৫ লক্ষ পরিবার উপকৃত হবে। তিন মাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে।

রাজ্যে বিদ্যুতের বিল এবং পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অভিযোগের অন্ত নেই। বিরোধী শিবিরের দাবি, এরাজ্যে বিদ্যুতের বিল দেশের অনেক রাজ্যের তুলনায় অনেকটা বেশি। বিরোধীদের দাবি, এরাজ্যে বিদ্যুতের মাশুল দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা বেশি। এ নিয়ে রাস্তায় নেমেও আন্দোলন করেছে বিজেপি। গরিব এ নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর থেকে বিদ্যুৎ বিলের এই বোঝা কমাতে বড়সড় ঘোষণা করলেন তিনি।

বাজেট বক্তৃতায় অমিত মিত্র বলেন, ‘গত ৮ বছরে আমরা রাজ্যে ৯৯.৯ শতাংশ বৈদ্যুতিকরণের মাধ্যমে উপভোক্তাকে বিদ্যুৎ সংযোগের আওতায় এনেছি। এছাড়া গরিব মানুষদের কম দামে বিদ্যুৎ সরবরাহ করেছি। কিন্তু, এঁদের মধ্যে যাঁরা অত্যন্ত গরিব, তাঁদের কম দাম সত্ত্বেও বিদ্যুতের খরচ মেটাতে খুব অসুবিধায় পড়তে হয়। এই ধরনের মানুষের সাহায্যের জন্য ‘হাসির আলো’ নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করছি।’

কিন্তু, কী আছে এই ‘হাসির আলো’তে? অমিত মিত্রর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্প গ্রামীণ বা শহরাঞ্চলে অত্যন্ত গরিব যাঁরা তিন মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। অর্থমন্ত্রী অমিত মিত্রর দাবি, এই প্রকল্পের ফলে অন্তত ৩৫ লক্ষ মানুষ উপকৃত হবেন। এর জন্য রাজ্য সরকার ২০০ কোটি টাকা আর্থিক বরাদ্দ ঘোষণা করেছে।

হাসির আলো

এই প্রকল্পের আওতায় বাংলার গরিব পরিবারকে বিনামূল্য বিদ্যুৎ দেওয়া হবে। এই সুবিধা পাবেন তারাই যাদের তিন মাসে সর্বাধিক ৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তাদের বিদ্যুতের জন্য কোনও খরচই দিতে হবে না।অমিত মিত্রের দাবি ৩৫ লক্ষ গরিব পরিবার এর সুযোগ পাবেন। এর জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago