
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- ৬৫তম সমাবর্তনের অনুষ্ঠান পালিত হল ভারতীয় বিজ্ঞানশিক্ষার অন্যতম পীঠস্থান খড়গপুর আইআইটিতে। মঙ্গলবার এই সমাবর্তনে ২৮০২জন শিক্ষার্থীদের হাতে তাদের সান্মানীক ডিগ্রি তুলে দেওয়া হয়।আইআইটি খড়গপুরের ৬৪তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
এদের মধ্যে ৩৭২ জনকে মৌলিক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি, ৩৪ জনকে এম এস সি ডিগ্রি, ৬৭১ জনকে এমটেক, ৩৫ জনকে এমসিপি ডিগ্রি প্রদান করা হয়। সেই সঙ্গে ১২৩ জনকে এমবিএ, ৫৩৫ জনকে বিটেক, ৩৯ জনকে বিআর্ক ডিগ্রি প্রদান করা হয়।
এই পুরো অনুষ্ঠানের পৌরোহিত্য করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তিনি খড়গপুর আইআইটির এবছরের স্বর্ণপদক প্রাপকদের হাতে পদক তুলে দেন। এবছর ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কৌস্তভ ব্রম্ভকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করা হয়৷আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের ছাত্রী কোশারাজু অখিলাকে ডা. বিধানচন্দ্র রায় স্মৃতি স্বর্ণপদক প্রদান করে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী নিশাঙ্ক৷তিনি বলেন, “এই শিক্ষা ব্যবস্থায় ভারতের নাগরিকদের সংস্কৃতি, মূল্যবোধের বিকাশ ঘটিয়ে, সুপ্ত গুনগুলি উদঘাটিত করতে সহায়তা করবেই৷ ভারত হল সেই দেশ যে প্রাচীন কাল থেকেই সারাবিশ্বের মার্গ দর্শন করিয়ে পৃথিবীর মানুষকে নতুন পথ দেখিয়েছে৷ শিক্ষার পথের দিশারি হয়ে সে নেতৃত্ব দিয়েছে বারবার। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের বর্তমান অধিকর্তা শ্রীমান কুমার ভট্টাচার্য।’’
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…