৫০বছর পূর্তিতে স্কুলেকে হাইটেক ডিজিট্যাল পদ্ধতিতে শিক্ষা দিতে  উদ্যোগী নদীয়ার প্রাথমিক স্কুল

জেএনএফ ওয়েব ডেস্ক :-করোনা আবহে রাজ্যে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তারই মাঝে স্কুলের পঞ্চাশ বছর পূর্তিতে ছাত্র ছাত্রীদের হাইটেক ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শেখানোর উদ্যোগ নিলো নদিয়ার শান্তিপুরের একটি প্রাথমিক বিদ্যালয়। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের সূত্রগড় এলাকায় 1972 সালে স্থাপিত হয় ডাঃ রমেশ চন্দ্র বঙ্গস্মৃতি প্রাথমিক বিদ্যালয় আর 2022  সালে তা পঞ্চাশ বছর পূর্ণ হবে। আর বিদ্যালয়ের সেই পঞ্চাশ বছর পূর্তি কে স্মরণীয় করে রাখতে ছাত্রছাত্রীদের হাইটেক পদ্ধতিতে শিক্ষা দানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই স্কুলে ফ্রি ওয়াইফাই পরিষেবা সহ প্রাথমিক ভাবে একটি শ্রেণীকে এন্ড্রয়েড প্রযুক্তি ব্যবহার করে অডিও ভিজুয়াল পদ্ধতিতে শিক্ষা দানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় কতৃপক্ষের দাবি আগামী এক বছরে সমস্ত শ্রেণীতেই এই পদ্ধতি ব্যবহার করা হবে। করোনা আবহে ইতিমধ্যেই  অনলাইনে শিক্ষাদান শুরু হয়েছে। এবার তার সাথে প্রাথমিক স্কুলেও ডিজিটাল পদ্ধতির ব্যবহার ছাত্রছাত্রীদের জন্য এক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago