জেএনএফ ওয়েব ডেস্ক :-করোনা আবহে রাজ্যে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তারই মাঝে স্কুলের পঞ্চাশ বছর পূর্তিতে ছাত্র ছাত্রীদের হাইটেক ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শেখানোর উদ্যোগ নিলো নদিয়ার শান্তিপুরের একটি প্রাথমিক বিদ্যালয়। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের সূত্রগড় এলাকায় 1972 সালে স্থাপিত হয় ডাঃ রমেশ চন্দ্র বঙ্গস্মৃতি প্রাথমিক বিদ্যালয় আর 2022 সালে তা পঞ্চাশ বছর পূর্ণ হবে। আর বিদ্যালয়ের সেই পঞ্চাশ বছর পূর্তি কে স্মরণীয় করে রাখতে ছাত্রছাত্রীদের হাইটেক পদ্ধতিতে শিক্ষা দানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই স্কুলে ফ্রি ওয়াইফাই পরিষেবা সহ প্রাথমিক ভাবে একটি শ্রেণীকে এন্ড্রয়েড প্রযুক্তি ব্যবহার করে অডিও ভিজুয়াল পদ্ধতিতে শিক্ষা দানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় কতৃপক্ষের দাবি আগামী এক বছরে সমস্ত শ্রেণীতেই এই পদ্ধতি ব্যবহার করা হবে। করোনা আবহে ইতিমধ্যেই অনলাইনে শিক্ষাদান শুরু হয়েছে। এবার তার সাথে প্রাথমিক স্কুলেও ডিজিটাল পদ্ধতির ব্যবহার ছাত্রছাত্রীদের জন্য এক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…