৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির ,প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে

জেএনএফ ওয়েব ডেস্ক :- প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত একাধিক বিজেপি কর্মী। গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি কর্মীরা। অভিযোগের তীর তৃনমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। মূলত তারই প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির।ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। সূত্রের খবর, গতকাল কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা প্রকল্প এবং 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেস, তা নিয়েই একটি লিখিত অভিযোগ শান্তিপুর ভিডিও দপ্তরে করতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ তারা যখন ভিডিও দপ্তর থেকে বাইরে বেরিয়ে আসছিলেন তখন ঐ কয়েক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। এরপর তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় শান্তিপুর থানায়।এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় এদিন বিজেপির তরফ থেকে ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। যদিও বিজেপি তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।এ বিষয়ে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান উৎপল পোশাক বলেন, বিজেপির তোলা অভিযোগ পুরোটাই ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেস কোন দুর্নীতি এবং কোন হামলার ঘটনায় জড়িত নয়। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

5 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

5 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

6 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

6 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

7 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

7 days ago