৩৪নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ এর জন্য জাতীয় সড়কের পাশে ছোটখাটো দোকান ঘর ভেঙে দিল জাতীয় সড়ক নির্মাণ সংস্থা

জেএনএফ ওয়েব ডেস্ক  :- ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ এর জন্য জাতীয় সড়কের পাশে ছোটখাটো দোকান ঘর ভেঙে দিল জাতীয় সড়ক নির্মাণ সংস্থা। দীর্ঘদিন ধরে p.w.d.র জায়গাতেই ব্যবসা করে এসেছেন ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য সেই দোকান গুলো ভেঙে রাস্তা সম্প্রসারণ এর কাজ চলছে। দোকান ভাঙ্গার ফলেই সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভেঙে দেওয়ার কারণেই তারা আজ চাকদা সড়কের উপর পথ অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ করেন। তাদের দাবি দোকানের পিছনে আরো সরকারি জায়গা রয়েছে সেখানেই তাদের পুনর্বাসন করাক সরকার। রাজ্যে চলছে লকডাউন যার জেরে কিন্তু সমস্যা রয়েছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। আর এই সময়ই এই রাস্তা সম্প্রসারণের জন্যই ভেঙে দেওয়া হল এই ছোট ব্যবসায়ীদের দোকান। এখন কিভাবে চলবে তাদের সংসার, তারা পুরোপুরি নির্ভরশীল ছিল এই দোকানের উপরে। এখন নয়, ভবিষ্যতেরও রোজকার বন্ধ হয়ে গেল এই ব্যবসায়ীদের।এই সমস্যায় দিন গুনছেন একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা জাতীয় সড়কের পাশেই ছোট্ট চালা ঘর করে দোকান চালাতেন। কেউ বসতেন মাছ নিয়ে আবার কেউ চায়ের দোকান সহ একাধিক ব্যবসার সঙ্গে তারা জড়িত ছিলেন। এখন তারা কি করবেন সেটাই চিন্তা তাদের । তাদের চিন্তা অদূর ভবিষ্যৎ নিয়েও। পরিবারের মুখে দুমুঠো অন্ন কিভাবে তুলে দেবেন সেই চিন্তা এখন তাদেরকে গ্রাস করেছে। একাধিক পরিবার তারা এই দোকানের উপরে নির্ভরশীল ছিলেন। তাই তারা আজ পথ অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ করেন। পথ অবরোধের ফলেই যানজটের সৃষ্টি হয় চাকদাহ ৩৪ নম্বর জাতীয় সড়ক সহ চাকদহ শহরেও এই যানজটের প্রভাব পড়ে । পরে চাকদা থানার পুলিশ গিয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আনে এবং স্বাভাবিক হয় যানবাহন পরিষেবা।

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

2 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

2 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago