
জেএনএফ ওয়েব ডেস্ক :-
রামগঞ্জ-লক্ষ্মীপুর বেহাল রাজ্য সড়ক সংস্কারের দাবীতে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে স্থানীয় বাসিন্দাদের অবরোধ বিক্ষোভ প্রদর্শনে উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে ইসলামপুর থানার রামগঞ্জ-লক্ষ্মীপুর রাজ্য সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ৩১ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী রামগঞ্জ-লক্ষ্মীপুর রাজ্য সড়ক কার্যত নালা নর্দমায় পরিণত হয়েছে। বেহাল সড়কের জেরে রামগঞ্জ-১ ও ২ গ্রাম পঞ্চায়েত, কমলাগাঁও সুজালী, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত সহ বিহারের লক্ষাধিক মানুষ নরক যন্ত্রনা ভোগ করছে। রাস্তার জল বাসিন্দাদের বাড়িতে ঢুকে মশা মাছি সাপ সহ বিভিন্ন পোকা মাকড়ের উপদ্রবে নাজেহাল স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত ও বিডিওকে বারবার বলেও সড়ক সংস্কারের কোনও সমাধান হয়নি। স্থানীয়দের দাবী, অবিলম্বে বেহাল সড়কের সংস্কার না হওয়া পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলবে। এদিকে বাসিন্দাদের সড়ক অবরোধের জেরে নিত্য যাত্রীরাও আটকে পড়ে। পাশাপাশি আটকে পড়ে বহু যানবাহন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…