জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের গাজা উদ্ধার জলপাইগুড়িতে। আটক এক। খবরের প্রকাশ, সোমবার জলপাইগুড়ি গোশালা মোড় এলাকার জাতীয় সড়কে একটি বিলাসবহুল গাড়ি থেকে প্রায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে নদীয়ার বাসিন্দা জনৈক তাপস ঘোষকে আটক করেছে পুলিশ। জলপাইগুড়ির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বপন মাইতি বলেন, কোচবিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে গাড়িটি যাচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোতোয়ালী থানার পুলিশ গাড়িটি আটক করে গোশালা মোর এলাকার জাতীয় সড়কে। পাশাপাশি গাড়ি থেকে উদ্ধার হয় 28 কেজি গাঁজা। গাজা পাচারের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…