Breaking
26 Jun 2026, Fri

২৭ বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার করলো জামবনী থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- বেআইনি ভাবে বিদেশি মদ বিক্রির অভিযোগে ঝাড়গ্রাম জেলার জামবনী থানার পুলিশ বাহিরগ্রাম এলাকার একটি মিষ্টি দোকান থেকে একজনকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে ২৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জামবনীর থানার পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় আট হাজার টাকার।
ধৃতের নাম হল – মনীন্দ্রনাথ মাহাতো (৩৫)। ধৃতের বাড়ি ভালুকা গ্রামে। ধৃতের বিরুদ্ধে জামবনি থানার পুলিশ বেঙ্গল এক্সাইজ আইনের ৪৬ বি ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে

Developed by