
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- Will Jacks-এর নাম হয়তো তাঁর দেশের মানুষরাও জানেন না। ইংল্যান্ডের এই ক্রিকেটার বৃহস্পতিবার এমন কাণ্ড ঘটালেন যাতে গোটা বিশ্ব কয়েক মুহূর্তের মধ্যে চিনে ফেলল Will Jacks-কে। ২০ বছরের এই ছেলে দুবাইয়ে এক ওভারে ছয় ছক্কা তো হাঁকালেনই সঙ্গে ২৫ বলে করে ফেললেন সেঞ্চুরি। যা দেখে অবাক ক্রিকেট বিশ্ব। কিন্তু খারাপ খবর হল এই ম্যাচ অফিশিয়াল স্ট্যাটাস না পাওয়ায় রেকর্ড বুকে থাকবে না জ্যাকের এই বিধ্বংসী ইনিংস। Jacks শেষ করেন ৩০ বলে ১০৫ রান করে। তাঁর মধ্যে ছিল আটটি বাউন্ডারি ও ১১টি ওভার বাউন্ডারি। আর জ্যাকের এই ইনিংসের সৌজন্যে টি১০ ম্যাচে Surrey তিন উইকেটে ১৭৬ রান করে Lancashire-র বিরুদ্ধে।
জ্যাকসের এই ইনিংস মনে করাচ্ছে ক্রিস গেলকে। ২০১৩ আইপিএল-এ ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রফেশনাল ক্রিকেটে এটাই দ্রুততম সেঞ্চুরি। কিন্তু গেলকে ছুঁয়ে রেকর্ডে ঢুকতে পারলেন না ইংল্যান্ড ক্রিকেটের এই ভবিষ্যৎ তারকা।
ইনিংস শেষে জ্যাকস আইসিসিকে বলেন, ‘‘প্রথম বল থেকেই আমি আমার শটগুলো খেলার চেষ্টা করছিলাম।”
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…