২১শে জুলাই এর সমর্থনে তৃণমূলের দেওয়াল লিখন রাধানগরে

ঝাড়গ্রাম: ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২১শে জুলাই এর জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেবায়তন এলাকায় দেওয়াল লিখন করা হয়। রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষের নেতৃত্বে রাধানগরের সেবায়তন সহ একাধিক এলাকায় দেওয়াল লিখন করা হয় এদিন। দেওয়াল লেখনের পাশাপাশি রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে ২১শে জুলাই কে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ । এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাধানগর অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ সহ রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা মুদি, রাধানগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত মাহাত,কেচন্দা বুথের পঞ্চায়েত সদস্য আশিষ মাইতি,ঝাড়গ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রত্তন সভাপতি অশোক মাহাত, ঝাড়গ্রামের তৃণমূলের বিশিষ্ট নেতা পরিতোষ মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা। রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ বলেন,” শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় ২১শে জুলাই এর জনসভা রয়েছে। প্রধান বক্তা থাকছেন আমাদের মুখ্যমন্ত্রী তথা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাই এর শহীদ স্মরণে জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আমার অঞ্চলের একাধিক এলাকায় দেওয়াল লিখন করা হয়। আমার অঞ্চল থেকে ব্যাপক সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থকরা ২১শে জুলাইয়ের শহীদ স্মরণের জনসভায় যোগদান করতে চলেছে “।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

11 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

15 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago