২০০০ টাকার নোট ফেরাতে আরও সময় দেওয়া হল, শেষ দিন পেরিয়ে গেলে কী করতে হবে?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:- বাড়িতের আলমারিতে এখনও ২০০০ টাকার নোট রয়ে গিয়েছে? এখনও ব্যাঙ্কে জমা দেননি? আজ, অর্থাৎ ৩০ সেপ্টেম্বরই তো ছিল ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষদিন৷ তাহলে এবার? না চিন্তা নেই। ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা আরও ৭ দিন বাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শনিবার, আরবিআই-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল৷ আগামী ৭ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে। তবে যে কোনও ব্যাঙ্কে গেলেই নোট বদল হবে না।



আরবিআই জানিয়েছে, আগামী শনিবার, অর্থাৎ ৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে বদল করা যাবে। তবে সমস্ত ব্যাঙ্কে নোট বদল হবে না। কেবল আরবিআইয়ের ১৯টি শাখায় নোট বদল করা যাবে। সশরীরে গিয়ে বা ডাক বিভাগের মাধ্যমেও আরবিআইয়ের যে কোনও শাখায় ২০০০ টাকার নোট জমা দিতে পারবেন গ্রাহকরা৷ তবে ৮ অক্টোবর থেকে আর কোনও ভাবেই ২০০০ টাকার নোট বদল করা যাবে না৷। এ কথা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago