১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই গাড়িতে লাগাতে হবে FASTag

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- টোল প্লাজায় আর গাড়ি নিয়ে থামার দরকার নেই। গাড়িতে আটকে দিতে হবে FASTag. ৩০ নভেম্বর থেকেই গাড়িতে লাগাতে হবে সেই ট্যাগ। কিন্তু কী এই FASTag?

গাড়ির উইন্ডস্ক্রিনে লাগাতে হবে FASTag. সেই গাড়ি যখন টোল প্লাজার পাশ দিয়ে যাবে, তখন ওই ট্যাগের সঙ্গে সংযুক্ত করা ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেট থেকে কেটে যাবে টাকা। আলাদা করে টাকা দেওয়ার দরকার নেই।Radio Frequency Identification প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে এই FASTag. এই ট্যাগের কোনও এক্সপায়ারি ডেট নেই। যদি ওই ট্যাগ না ছেঁড়ে, তাহলে যত দিন খুশি ব্যবহার করা যাবে।

কীভাবে কিনবেন FASTag?

২২ টি ব্যাংক থেকে দেওয়া হচ্ছে এই FASTag. ব্যাংকের ব্রাঞ্চ থেকে এবং টোল প্লাজা থেকে দেওয়া হবে সেইসব FASTag. আমাজনের মত ই-কমার্স প্লাটফর্মেও FASTag পাওয়া যাবে। কেনার পর এটি অ্যাকটিভেট করতে হবে।

কীভাবে অ্যাকটিভেট করবেন FASTag?

নিজেই অ্যাকটিভেট করে নিতে পারবেন এই FASTag. অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে My FASTag মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। এরপর আপনার যে কোনও একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার FASTag লিংক করুন।

এছাড়া রয়েছে National Highway Authority of India-র ওয়ালেট। তাতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা না কেটে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে।

এছাড়া ব্যাংকের ব্রাঞ্চে গিয়েও এটি আ্যাকটিভেট করতে পারেন। তার জন্য KYC জমা দিতে হবে।

ডিসেম্বর মাস থেকেই দেশে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার (এনএইচএআই) সমস্ত টোল প্লাজায় বৈদ্যুতিন প্রক্রিয়ায় টোল আদায় করবে৷ আর গাড়িগুলিকে ফাস্ট্যাগ করে নিতে হবে আর তা না করা থাকলে গাড়ির চালককে দিতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স৷

গাড়ি তৈরির সংস্থাগুলিও এবার নতুন গাড়িতে ফাস্ট্যাগ প্রযুক্তিরও ব্যবস্থা রাখছে। তবে অবশ্য যে সব গাড়িতে ফাস্ট্যাগ স্টিকার লাগানো নেই সেগুলির জন্য টোল প্লাজায় আলাদা লেন আপাতত রাখা থাকবে এবং বর্তমান পদ্ধতিতেই সেখানে টোলের টাকা জমা দিতে হবে৷ তবে সরকারের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এই পৃথক লেন একেবারে তুলে দেওয়ার৷।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

5 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

6 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

7 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

1 week ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

1 week ago