
নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত লাগোয়া গ্রাম বানপুর কুলোপাড়া,।এই এলাকার বাসিন্দা মনসুর মন্ডল এবং তার স্ত্রী গলে বিবি এবং মেয়ে সুভা খাতুন, কে নিয়ে সুখের সংসার ।সুভা বানপুর স্কুলের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা যায়,। আজ থেকে প্রায় 17 মাস আগে অসুস্থ হয়ে পড়ে সুভা খাতুন ।তখন এলাকাবাসীরা জানায় তাকে নাকি ভূতে ধরেছে। তার পরেই তাকে ওঝা বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার, সেইমতো মা এবং মেয়ে দুজনে মিলে সন্ধ্যে নাগাদ রওনা হয় বাংলাদেশের গয়েশপুর ।তারপরই ঘটে বিপত্তি, তাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়,। অন্যদিকে মনসুর মন্ডল তার স্ত্রী এবং মেয়ে বাড়িতে না ফেরায় কৃষ্ণগঞ্জ থানার তিনি মিসিং ডায়েরি করেন । স্ত্রী ও মেয়েকে ফিরে পাবার আশায় এই
দোয়ার ওই দুয়ার ঘুরে বেড়ায় । কোন লাভ হয়নি, অবশেষে দীর্ঘ 17 মাস পর বাংলাদেশ এবং ভারতের যৌথ মিটিংয়ের পর অবশেষে মা এবং মেয়েকে ফিরিয়ে দিলো বাংলাদেশ সরকার,।সেখানে উপস্থিত ছিল DIB, 54 নম্বর বিএসএফের আধিকারিকরা এবং কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি এবং কাস্টম অফিসার তারা সকলে মিলে পরিবারের হাতে তুলে দিলো মা এবং মেয়েকে । প্রায় 17 মাস পর বাড়ি ফিরে মা এবং মেয়ে দুজনেই খুব আনন্দিত । অন্যদিকে মনসুর মন্ডল তার মেয়ে এবং স্ত্রীকে পেয়ে আনন্দে আত্মহারা । স্ত্রী ও মেয়েকে ফিরে পাবার জন্য ভারত সরকার কে ধন্যবাদ জানিয়েছেন মনসুর ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…