১৬ দফা দাবিতে CPIM এর ডেপুটেশন কর্মসূচি

শান্তিপুর : গোটা শান্তিপুরের উন্নয়নের স্বার্থে ১৬ দফা দাবি নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার সামনে সিপিএমের প্রতিবাদী পথসভা ও ডেপুটেশন কর্মসূচি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা শীর্ষ নেতৃত্বরা। সোমবার বিকেলে শান্তিপুর পৌরসভার সামনে এক প্রতিবাদী পথসভার আয়োজন করে, শান্তিপুর সিপিআইএম এরিয়া কমিটি।এই প্রতিবাদী পথসভার মধ্যে দিয়ে শান্তিপুরের উন্নয়নের স্বার্থে একাধিক দাবি তুলে ধরলেন সিপিএমের শীর্ষ নেতৃত্বরা। যেমন শান্তিপুরের নিকাশি ব্যবস্থা, রাস্তার বেহাল অবস্থা, অবৈধভাবে রম রোমিয়ে চলছে জুয়া ও সাট্টা, এগুলির দিকে কেন নজর দিচ্ছে না পৌরসভা, অবিলম্বে এগুলির সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়েই তাদের আজ প্রতিবাদী পথসভার আয়োজন। এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, তারা আমার কাছে একটু ডেপুটেশন জমা দিয়েছে আমি আশ্বাস দিয়েছি আগামী তিন মাসের মধ্যে তাদের দাবি পূরণ করার। কারণ শান্তিপুর পৌরসভা গোটা শান্তিপুর জুড়ে যেভাবে উন্নয়ন করছে তা গোটা শান্তিপুরবাসী নিজেদের চোখে দেখতে পাচ্ছে। যদিও সিপিএমের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরেছেন অবশ্যই তাদের দাবি যাতে পূর্ণ হয় সেই ব্যবস্থা অবিলম্বে করা হবে। অন্যদিকে সিপিএমের শীর্ষ নেতৃত্বর দাবি, আমরা তিন মাস সময় দিয়েছি, তিন মাসের মধ্যে আমাদের দাবি যদি পূর্ণ না হয় তাহলে আগামী দিনে গোটা শান্তিপুর জুড়ে সিপিএম একইভাবে প্রতিবাদ করবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago