
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আগামী ১৩ এবং ১৪ জুলাই দু’দিন ধরে অনুষ্ঠিত হতে চলেছে মেডিক্যাল এবং নার্সিং শিক্ষামেলা। এর নাম দেওয়া হয়েছে ‘এন্ডেভার ২০১৯’। অ্যাম্বিশন এডুকেয়ার ও অ্যাম্বিশন ইনস্টিটিউট অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের যৌথ উদ্যোগে ধর্মতলার পিয়ারলেস ইন হোটেলে হতে চলেছে এই শিক্ষামেলা। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশ-বিদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই মেলায় অংশ নেবেন। বাংলার কয়েকজন বিশিষ্ট চিকিৎসকও এই মেলায় হাজির থাকবেন। সংস্থার কর্ণধার ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, গ্রামবাংলার ছাত্রছাত্রীদের ছোট থেকে স্বাপ্ন থাকে যে, তারা ডাক্তার হবে। মেধা থাকা সত্ত্বেও উপযুক্ত সুযোগ বা আর্থিক কারণে এই স্বপ্ন অধরা থেকে যায়। মেলায় উপযুক্ত কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে এই সব পড়ুয়া স্বপ্নপূরণের নতুন দিশা পাবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…