১৩ অক্টোবর মেদিনীপুর-ধেড়ুয়া-ঝাড়গ্রাম রুটে ২৪ ঘন্টা যাত্রীবাহী বাস বন্ধের ডাক দিল সংগঠন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ১৩ অক্টোবর মেদিনীপুর-ধেড়ুয়া-ঝাড়গ্রাম রুটে ২৪ ঘন্টা যাত্রীবাহী বাস বন্ধের ডাক দিল মেদিনীপুর-ধেড়ুয়া-ঝাড়গ্রাম শাখা বাস ওর্নাস অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ঝাড়গ্রামের নতুন বাসস্ট্যান্ডে বাসটিকে আটকে রাখার অভিযোগ উঠেছিল ঝাড়গ্রাম বাস ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

আটক বাসটির মালিক হলেন পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওর্নাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃগাঙ্ক মাইতি। মৃগাঙ্ক মাইতি বলেন,‘আমার বাসের পারমিট থাকা সত্ত্বেও ঝাড়গ্রামের আরটিওকে বলেও কোন লাভ হয়নি।’ এখনও ঝাড়গ্রামেই বাসটি পড়ে রয়েছে। মেদিনীপুর-ধেড়ুয়া-ঝাড়গ্রাম রুটের বাস ওর্নাস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন,‘আজ আমরা জরুরীকালীন মিটিং করে বেআইনি ভাবে বাস আটক করে রাখার প্রতিবাদে ১৩ অক্টোবর রবিবার ২৪ ঘন্টা ওই রুটে সমস্ত যাত্রীবাহী বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। যাত্রীদের কষ্টের জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago