১০ মাস ধরে বিল বকেয়া থাকায় কোচবিহারে নিশ্চয়যান পরিষেবা বন্ধ করে মালিকপক্ষ, সমস্যায় প্রসূতিরা


জেএনএফ ওয়েব ডেস্ক: দীর্ঘ ১০ মাস ধরে বিল না মেটানোয় অনির্দিষ্ট কালের জন্য নিশ্চয় যান পরিষেবা বন্ধ করে দিল গাড়ির মালিক পক্ষ। আজ থেকে ওই অনির্দিষ্ট কালের জন্য নিশ্চয় যান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন হাসপাতাল থেকে ছুটি পাওয়া প্রসূতি ও তাঁদের শিশুরা। কোচবিহার মেডিক্যাল কলেজের ‘মাতৃমা’র সামনে নিশ্চয় যানের জন্য কার্যত হত্যে দিয়ে পড়ে রয়েছেন তাঁরা। কেউ কেউ নিরুপায় হয়ে বাড়ির লোকজনকে ফোন করে ভাড়ার গাড়ির ব্যবস্থা করার জন্য আবেদন করেছেন। এই দৃশ্য শুধু কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নয়, জেলার মহকুমা হাসপাতাল গুলোতেও একই সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
দীর্ঘ দিন থেকে প্রসূতিদের বিনামূল্যে হাসপাতালে যাতায়াতের জন্য নিশ্চয়যান প্রকল্প চালু রয়েছে। কোচবিহার জেলায় ওই প্রকল্পে ৯৬ টি ছোট গাড়ি রয়েছে। ভাড়ার মাধ্যমে ওই গাড়ি গুলো মালিকের কাছ থেকে নিয়ে জেলা স্বাস্থ্য দফতর নিশ্চয় যান প্রকল্পে ব্যবহার করে থাকে। কিন্তু বিগত ১০ মাস ধরে সেই গাড়ি গুলোর ভাড়া মেটানো হচ্ছে না বলে অভিযোগ। গাড়ির মালিক সংগঠনের পক্ষে বারবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করেও সঠিক ভাবে কোন আশ্বাস পাচ্ছেন বা বলে শেষ পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিধান্ত নিয়েছে মালিক সংগঠন। সংগঠনের কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দায়িত্বে থাকা রমজান আলী বলেন, “জেলায় সব মিলিয়ে দেড় কোটি টাকার উপড়ে বকেয়া রয়েছে। শুধু মাত্র পরিষেবা বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ বিড়ম্বনায় পরবে বলে আমরা এতদিন নিজের পকেটের টাকা খরচ করে এই প্রকল্প সচল রেখেছি। কিন্তু আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।”
অন্যদিকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘মাতৃমা’র সামনে বসে থাকা এক প্রসূতির আত্মীয় নটকোবাড়ি এলাকার বাসিন্দা মর্জিনা বিবি বলেন, “ আমার রোগীর ছুটি হয়েছে অনেক আগেই। কিছু পরীক্ষা নিরীক্ষার পর গাড়ির খোঁজ নিতে এসে শুনে বন্ধ হয়ে গেছে। পরে বাড়ির লোকজনকে ফোন করেছি। তাঁরা ভাড়ার গাড়ি নিয়ে আসছে।” তবে এই সমস্যা মেটাতে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কি ব্যবস্থা গ্রহণ করবেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁদের পক্ষ থেকে এ

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago