হুড খোলা গাড়ীতে প্রচারে বেরিয়ে রেল শহরের অনুন্নয়ন নিয়ে সরব মানস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কখনো হাত নেড়ে , কখনো হাত জড়ো করে এগিয়ে চলেছেন প্রার্থী | হাত নেড়ে , নমস্কার করে জবাব দিলেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অগুনতি মানুষ। তাঁদের দেখে মনে হচ্ছিল ঠিক যেন পথের সাথীকে খুঁজে পেলেন। তিনি ডাঃ মানস ভুঁইয়া। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী । এই বার্তা আগেই পৌঁছে গিয়েছিল। রোড শো তে তাঁকে কাছে পেয়ে উৎফুল্ল হয়ে ওঠেন ভোটাররা।

তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়া বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কয়েকবার খড়্গপুরের বিভিন্ন এলাকায় রোড শো করেছেন । তিন বছর ধরে খড়্গপুরের বিধায়ক থাকা সত্ত্বেও তাঁর রোড শো তে সেই উৎসাহ , সেই উন্মাদনা দেখা যায়নি যা এদিন চোখে পড়লো। ৮ বারের বিধায়ক টানা ৪৬ বছরের রাজনীতিক মানস বাবু জানেন কিভাবে রোড শো তে ঝাঁঝ তুলতে হয়।

শুক্রবার ঠা ঠা রোদে খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকারের ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকে রোড শো শুরু করেন মানস বাবু। এরপর যান তৃণমূল কাউন্সিলর জগদ্মপা গুপ্তার ২১ নম্বর ওয়ার্ডে । সেখান থেকে কংগ্রেস কাউন্সিলর বিষ্ণু বাহাদুর কামীর ২২ নম্বর ওয়ার্ডে । কখনো হুড খোলা গাড়িতে , কখনো পায়ে হেঁটে চষে বেড়ালেন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে।
পুরপ্রধান প্রদীপ সরকার, তৃণমূল নেতা জহর পাল, দেবাশীষ চৌধুরী কে সঙ্গে নিয়ে তিনি যখন গোলবাজার, সুভাষপল্লী , দুর্গামন্দির , পটার খুলি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দেখে মনে হবে এসব এলাকা ঢের আগেই তিনি চষে বেড়িয়েছেন। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, কলেজ পড়ুয়া সকলের সঙ্গে দেখা করেন । কেন এবারের লোকসভা ভোট দেশ রক্ষার লড়াই , মমতা ব্যানার্জি র হাত শক্ত করতে তাঁদের কি করনীয় সব হাসিমুখে জানিয়ে দেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago