হিন্দিভাষী পড়ুয়াদের জন্য সুখবর গড়ে উঠতে চলেছে রাজ্যের প্রথম হিন্দি নতুন বিশ্ববিদ্যালয়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- হিন্দিভাষী পড়ুয়াদের জন্য সুখবর দিতে চলেছে রাজ্য সরকার৷ গড়ে উঠতে চলেছে রাজ্যের প্রথম হিন্দি নতুন বিশ্ববিদ্যালয়৷ হাওড়ার দাসনগরে এই হিন্দি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর৷সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে৷ এই অধিবেশনেই হাওড়ায় বাংলার প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় নির্মাণের বিষয়ে বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার৷ এই বিল পাস হয়ে গেলে রাজ্যপালের অনুমোদন পাওয়ার পর তা কার্যকর হবে৷ তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এই বিল পাস করাতে খুব বেশি মাথা ঘামাতে হবে না রাজ্য শাসক দলকে৷ ফলে বিল পাস করিয়ে রাজ্যপালের কাছে প্রস্তাবটি পেশ করা এখন রাজ্য সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে৷রাজ্যপালের অনুমোদন অনুমোদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কাজ এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে যুদ্ধকালীন তৎপরতা কাজ শুরু হতে পারে বলে খবর৷ বিশ্ববিদ্যালয় নির্মাণে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা ইতিমধ্যেই জোগাড় করা গিয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷জানা গিয়েছে, নতুন এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে সমস্ত বিষয়ে পড়াশোনা সুযোগ থাকছে৷ এমনকী, অ-হিন্দিভাষীদের জন্যও থাকছে পড়ার সুযোগ৷ যাঁরা হিন্দি পড়তে আগ্রহী তাঁরাও এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago