
ঝাড়গ্রাম:- ছাগল চরাতে গিয়ে হায়নার সঙ্গে লড়াই করে নিজের জীবন বাঁচালেন এক মহিলা। তবে ওই ঘটনায় জখম হয়েছেন ওই মহিলা। তবে হায়নার হামলায় দুটি ছাগল মারা গিয়েছে। রবিবার ঝাড়গ্রাম থানার লোধাশুলি অঞ্চলের ডহৎমূলের জঙ্গলে ঘটেছে। ঘন্টাখানেক ধরে হায়নার সঙ্গে লড়াই করে নিজের প্রাণ বাঁচিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন বছর পঁয়তাল্লিশের রেবতী চালক নামে ওই মহিলা। বন দপ্তরের এক আধিকারিক বলেন, নেকড়ে, খেঁকশিয়াল, হায়না, বাঘরোল সহ মোট পাঁচখানা বন্য জন্তুর ছবি দেখিয়েছিলাম। উনি হায়নাটিকে শনাক্তকরণ করেছিলেন। তারপর উনাকে হাসপাতাল যেতে বলেছিলাম। পরে খোঁজ নিয়ে জানতে পারি উনি যান নি। তারপর গাড়ি ভাড়া করে রাতে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। সোমবার হাসপাতাল সুপার মলয় আদকের উপস্থিতিতে ওই মহিলাকে অ্যান্টি রেবিস প্রতিষোধক দেওয়া হয়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…