হাসপাতালে ঢুকে গভীর রাতে নিরাপত্তা রক্ষীকে মারধর করল দুই বিজেপি কর্মী, গোপীবল্লভপুরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার রাত একটা নাগাদ দুই বিজেপির সক্রিয় যুবক মহিলা মেডিসিন বিভাগে ঢুকতে চাই। গভীর রাতে মহিলা ওয়ার্ডে ঢোকা নিষেধ রয়েছে বলে জানালে নিরাপত্তা রক্ষী সোমনাথ সোরেনকে মারধর করা হয়। তার মোবাইল ফোনটিও ভেঙে ফেলা হয়। গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এহেন ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপির লোকেরা হাসপাতালে ঢুকেও মারধর করছে। বিজেপির পক্ষ থেকে ঘটনার নিন্দা করে আইন আইনের পথে চলবে বলে জানানো হয়েছে।

Recent Posts

ঈদের দিনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো

আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়

12 hours ago

ঝাড়গ্রাম শহর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ

জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…

12 hours ago

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

1 day ago