হাতির হানায় মৃত পরিবারদের তড়িঘড়ি করে আর্থিক ক্ষতিপূরণ দিল বন দপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শনিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের রামপুরা ও আগড়বনী গ্রামে যান বনদপ্তরের আধিকারিক ও পুলিশ-প্রশাসন। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বেলিয়াবেড়া ব্লকের আগড়বনী গ্রামে কল্যানী ঘোষ(৩২) নামে এক মহিলার হাতির হানায় মৃত্যু হয়। ওইদিন ব্লক জুড়ে হাতিটি দাপিয়ে বেড়ানোর পর রামপুরা গ্রামের অরবিন্দ দন্ডপাট(৭২) নামে এক ভবঘুরেকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভবঘুরের। ঘটনার একদিন পরই পরিবারদের পাশে দাঁড়ায় জেলা পুলিশ৷ ডিএসপি ও বেলিয়াবেড়া থানার ওসি গিয়ে মৃতের পরিবারের হাতে দশ হাজার টাকা করে সাহায্য তুলে দেন। এদিন বন দপ্তরের আধিকারিকরা নিহত পরিবারদের বাড়ি গিয়ে চার লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেয়। উপস্থিত ছিলেন জাম্বনীর রেঞ্জ অফিসার গোপাল ঘোষ, ডি এস পি দেবরাজ ঘোষ, বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ। জানা গিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে পশ্চিম মেদিনীপুরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। বছর খানেক আগে ঝাড়গ্রামে হাতির হানায় ক্ষয়-ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। জেলার বন আধিকারিকদের ধমকও দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে আসতে চলেছেন, তাই তড়িঘড়ি করে মুখ্যমন্ত্রী সফরের আগে হাতির হানায় নিহত পরিবারদের আর্থিক সাহায্য তুলে দিল বন দপ্তর।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago