
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ১৬ সেপ্টেম্বর বেলিয়াবেড়া ব্লকের আগড়বনী ও রামপুরা গ্রামের দুজনের মৃত্যু হয় হাতির হানায়। ওই দিন সকাল থেকে সন্ধ্যা দাঁতাল হাতি উপদ্রব চালায় এলাকায়। ভোর সাড়ে ৪টা নাগাদ হাতিটি কল্যানী ঘোষ(৩২)র পেটে দাঁত ঢুকিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হত কল্যানী দেবীর। তারপর সারাদিন দাঁপিয়ে বেড়ানোর পর বিকেল ৩টা নাগাদ রামপুরা গ্রামের অরবিন্দ দন্ডপাট(৭২) এক ভবঘুরে ব্যক্তিকে শুঁড় দিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁরও। ঘটনার একদিন পেরোতেই জেলা পুলিশের পক্ষ হাতির হানায় মৃত মহিলা সহ দুজনের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হল ১০,০০০টাকা। এদিন আগড়বনী গ্রামে ডিএসপি দেবরাজ ঘোষ, বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ গিয়ে মৃত কল্যানী ঘোষের স্বামী নির্মল ঘোষের হাতে এবং রামপুরা গ্রামে গিয়ে মৃত অরবিন্দ দন্ডপাটের ভাইপো অভিজিৎ দন্ডপাটের হাতে ক্ষতিপূরণ তুলে দেন।গতকাল আগড়বনী গ্রামে পঞ্চায়েতের কর্মী গিয়ে সমব্যাথী প্রকল্পের টাকা তুলে দিয়ে আসেন কল্যানী দেবীর স্বামীর হাতে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…