জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল ৫ টি পরিবার। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সাঁওতাল লাইনে শুক্রবার গভীর রাতে ৩ বুনো হাতি তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্লকের সাঁওতাল লাইনের ড্যানিয়েল হাসদারের পাকা ঘরের দেওয়াল ভেঙে দেয়, বীরু সোরেন, মহাশয় হাসদা, বীর্যুবান হাসদার ঘরের বেড়া ভেঙে দেয় এবং সাগর মূর্মুর দোকান বেড়া ভেঙে দিয়ে তছনছ করে দেয়। শুক্রবার গভীর রাতে আচমকাই হামলা চালায় ওই ৩টি বুনো হাতি। প্রায় ঘন্টা খানেক তান্ডব চালিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় তারা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…