
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বিকেলে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের লালগড় থানার রাসমণ্ডল গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম নন্দ চালক(৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বিকেলে নন্দবাবু আলু জমিতে আলু তুলছিলেন। হঠাৎই একটি হাতি তাকে তাড়া করে এবং ছুটতে না পেরে জমিতে পরে যায়, তখনই নন্দবাবুকে হাতটি শুড় দিয়ে তুলে আছড়ে মারে। ঘটনাস্থলেই মারা যান নন্দবাবু। পরে লালগড় থানা থেকে পুলিশ এসে তার দেহকে তুলে নিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, ৪০-৫০টি হাতির দল প্রতিনিয়তই তাদের গ্রামের মধ্যে প্রবেশ করছে, গ্রামে ঘর বাড়ির সবজি সব নষ্ট করে দিচ্ছে। বনদপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…