হাতির ভয়ে পূজো দিতে আসতে পারলেন না গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জামবনী ব্লকের ফুলবেড়িয়া,বাকড়া,জুয়াশোল,চিরকুন্ডীর গ্রামে ঘোরাঘুরি করছে দলমা হাতি।আর সেই হাতির কারনেই আতঙ্কিত গ্রামের মানুষজন।ঘুটিয়া গ্রামের বাসন্তী পূজোতে পূজো দিতে ও মেলা দেখতে আসতে পারছেন না গ্রামের বাসিন্দারা।দিনের বেলায় ও ঘরবন্দি থাকছেন গ্রামবাসীরা।ঘুটিয়া সার্বজনীন বাসন্তী পূজো কমিটির সদস্য দেবব্রত বারিক ও পজো কমিটির কোষাধক্ষ্য প্রশান্ত বেরা বলেন আমাদের এই পূজো বহু পুরোনো,আমাদের এই ঘুটিয়া গ্রামে পূজো দেখতে আসেন পার্শবর্তী এলাকার মানুষজন।কিন্তু আমাদের এলাকায় দলমা হাতি রয়েছে প্রায় বারোটি দুটি শাবক ও রয়েছে।হাতির ভয়ে ফুলবেড়িয়া,বাকড়া,জুয়াশোলের মানুষজন পূজো দিতে আসতে পারেন নি।এই সমস্যায় বনদফতর সবসময় এলার্ট রয়েছেন কিন্তু হাতি গুলোকে তাড়িয়ে আমতলার জঙ্গলে পাঠিয়ে দিলেও তারা আবার লোকালয়ে চলে আসছে।এলাকার মানুষজন খুব আতঙ্কে রয়েছেন।মূলত পূজো উপলক্ষে রাতের বেলায় মানুষজন আসেন আমাদের জুয়াশোল, বাকড়া,ফুলবেড়িয়া গ্রাম গুলো জঙ্গলে ঘেরা।তাই মানুষজন পূজো দেখতে আসতে ভয় করছেন।
তথ্য ও ছবি :আকাশ শীট

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago