হাতির দলকে তাড়াতে গিয়ে ঝাড়গ্রামের কেউদিশোলে আহত যুবক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শনিবার রাতভোর ঝাড়গ্রাম শহরে দাপিয়ে বেরিয়েছিল একটি দলছুট হাতি। রবিবার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া পঞ্চায়েতের কেউদিশোল গ্রামে এক ব্যক্তিকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারল দলমার পালিত হাতি। ঘটনায় জখম হন দিলীপ মাহাতো নামে স্থানীয় এক যুবক। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের লাগোয়া জঙ্গলে ১২টি হাতি রয়েছে। তার মধ্যে একটি সাত দিনের সদ্যোজাত শাবকও। হাতির দল বিকালে জঙ্গল থেকে বেরিয়ে ধান জমিতে নামে। ঠিক তখনই গ্রামবাসী হাতি তাড়াতে শুরু করে। ওই দলে ছিলেন দিলীপও। আচমকা দিলীপকে দু’টি হাতি তাড়া করে। দিলীপ পড়ে যান জমিতে। ঠিক সেই সময়ই একটি হাতি এসে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে দিলীপকে। ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ। গ্রামবাসীরা হাতির দলকে হুলা দেখিয়ে আহত দিলীপকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। দিলীপ সেখানে চিকিৎসাধীন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago