
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: রবিবার পয়লা ডিসেম্বর হাওড়া থেকে আপ ইস্পাত এক্সপ্রেস সকাল ৬ টা ৫৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ১০মিনিটে ছাড়বে। রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়া কার শেড এলাকায় রক্ষণাবেক্ষণের জন্য শনিবার রাত ১১;৪৫ থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত প্রায় ১১ঘন্টা বন্ধ থাকবে রেল পরিষেবা। এই কারণে রবিবার সকালের আপ ও ডাউন দুই পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়েছে। ফলকনামা এক্সপ্রেস সকাল ৭.২৫ মিনিটের পরিবর্তে ছাড়বে সকাল ৯.২০ তে। দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসকে রবিবার সাঁতরাগাছি থেকে ছাড়া হবে।
সকালের হাওড়াগামী তিনটি ডাউন ট্রেনকে খড়গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হবে।
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…