হাঁড়িয়া-মদ খেয়ে নিজেরাই টোটো নিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে, আর তা থেকে বাঁচতে গল্প ফেঁদে বিভ্রান্তি ছড়িয়েছিল তিন যুবক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার বিকেলে নিজেরা বাঁচতে গল্প ফেঁদে ছিল টোটো চালক সহ তিন যুবক। কিন্তু শেষ রক্ষা হল না ! শেষমেষ ধরা পড়ে গেল তিন যুবকই। আর পুলিশি তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। আর সেই গল্প শুনে চোখ ছানাবড়া হয়েছিল পুলিশ কর্তাদের। শুক্রবার ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশে তাদের বক্তব্য প্রকাশ হওয়ার পর পুলিশ থানা নিয়ে আসে তিন যুবককেই। ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আইসি জয়প্রকাশ পাণ্ডে গতকাল রাতেই শুরু করে জিজ্ঞাসাবাদ। প্রথম দুই যুবক মিথ্যে কথা বলে বিভ্রান্ত করেছিল। কথায় অসংলগ্ন প্রকাশও বুঝতে পেরেছিল পুলিশ। তৃতীয় যুবক আসতেই আসল রহস্যের জট খোলে। উন্মোচিত হয় গল্পের আসল উদ্দেশ্য। পুলিশ সূত্রে জানা যায়, ঝাড়গ্রামের টোটো চালক সহ তিন যুবকরা প্রথমে কলাবনিতে গিয়ে হাঁড়িয়া খায়। তারপরে টোটো চালিয়ে তিনজন লোধাশুলি যায়। সেখানে মদ খায়। তারপর কলাবনি ফিরে এসে আবার হাঁড়িয়া খায় তিনজনে। তারপর ঝাড়গ্রাম ফিরে আসার পথে সারদাপীঠ স্কুলের কাছে লাইট পোস্টে ধাক্কা মারে। সেখানেই
টোটো উল্টে জখম হয় তিন যুবক। আর তা থেকে বাঁচতে পরিবারের কাছে ও সংবাদ মাধ্যমের কাছে গল্প ফেঁদেছিল। কিন্তু শেষ রক্ষা হল না!

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

23 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 day ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago