হাঁড়িয়া খেয়ে বচসার জেরে গীতাঞ্জলি এক্সপ্রেসে কাটা পড়ল এক যুবক।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হাঁড়িয়া খেয়ে বচসার জেরে গীতাঞ্জলি এক্সপ্রেসে কাটা পড়ল এক যুবক। মৃত যুবকের নাম বিশ্বজিৎ মুদি(১৮)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম থানার মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ললিতাশোল গ্রামে। সে দিনমজুরের কাজ করত। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-ঝাড়গ্রাম শাখার লাইনের মাঝে সরডিহা স্টেশন সংলগ্ন এলাকায়। এদিন বিকেলে হাওড়া-মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটে। এদিন
সরডিহা স্টেশন সংলগ্ন এলাকায় একটি হাঁড়িয়া দোকানে বিশ্বজিৎ ও তার কয়েকজন বন্ধু মিলে হাঁড়িয়া খাচ্ছিল। কিছুক্ষণ পরে বিশ্বজিৎ তাঁর নিজের মোবাইলটি খুঁজে পায়নি। সে নিয়ে বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় অসতর্ক ভাবে রেল লাইন পারাপার হতে গিয়েই বিপত্তি ঘটে। দ্রুত গতিতে আসা গীতাঞ্জলি এক্সপ্রেসের সামনে পড়ে যায় বিশ্বজিৎ। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
ঘটনার কথা শোনার পর পরিবারের লোকেরা সেখান থেকে মৃতদেহ তুলে বাড়ি নিয়ে চলে যায়। গ্রামবাসীদের কাছে বিষয়টি রেলের আওতাধীন শুনে ফের সেখানেই আবার মৃতদেহ রেখে দিয়ে আসেন।
মৃত যুবকের বাবা বিষ্ণু মুদি বলেন,’আমরা তো এত বিষয় বুঝি না। তাই ছেলের দেহ তুলে নিয়ে চলে এসেছিলাম। যখন শুনলাম বিষয়টি রেলের তখন আবার পরে গিয়ে সেখানেই মৃতদেহ রেখে এসেছি।’ মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহাশিস মাহাতো বলেন,’খুবই গরিব পরিবারের ছেলে বিশ্বজিৎ। পরিবারের সদস্যরাও রেলের বিষয়টি নিয়ে এতটা সচেতন নয়, তাই দেহ তুলে নিয়ে চলে এসেছিল। পুলিশকে বিষয়টি জানিয়েছে যাতে সরকারি নিয়ম অনুযায়ী কাজ গুলো করতে পারে পরিবারটি।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

3 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

4 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

4 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

4 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

4 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

4 weeks ago