
হস্তিশাবকের অস্বাভাবিক মৃত্যু হল সাঁকরাইলে। গতকাল রাতে দুবছর বয়সী পুরুষ হস্তিশাবকের দেহ উদ্ধার হয়েছে ধান জমি থেকে। সাঁকরাইল ব্লকের সাতভান্ডারি গ্রামের জমিতে হস্তিশাবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলাইকুন্ডা রেঞ্জের বনদপ্তরের অফিসাররা। ঘটনাস্থলে হাতির মুখে বিদ্যুৎ তার ও বাঁশের খুঁটি পড়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের অনুমান সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হস্তিশাবকের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর বনবিভাগ। হাতির দলটি হাড়িভাড়া থেকে সুবর্ণরেখা নদীর তীরের দিকে যাচ্ছিল। ওই সময় ঘটনাটি ঘটে। খড়গপুরের ডিএফও শিবানন্দ রাম বলেন,’হাতির ময়নাতদন্ত করা হচ্ছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যে, আমরা বিভাগীয় তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্টে যদি বিদ্যুৎস্পৃষ্ট এর বিষয় থাকে তাহলেই অবশ্যই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…