জেএনএফ ওয়েব ডেস্ক : কৃষকদের আধুনিক চাষ সম্পর্কে জানাতে প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি কৃষি উপকরণ বিতরণ চেক প্রদান করা মেখলিগঞ্জের হলদিবাড়িতে। আজ হলদিবাড়ির দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য হুদুমডাঙ্গায় ব্লক কৃষি দফতরের উদ্যোগে ওই প্রশিক্ষণ শিবির করা হয়। প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপসী দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি নুপুর বর্মন, সহ কৃষি অধিকর্তা সঞ্জীব দাস, যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক জ্যোতির্ময় সরকার, কোচবিহার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সহ স্থানীয় প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিক ও জনপ্রতিনিধি সহ বিশিষ্টজনেরা।
প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি এদিন কৃষকদের মৃত্যুকালীন সহায়তা ২ লক্ষ টাকা কৃষক সহায়তার ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। দেওয়া হয় আধুনিক চাষবাসের জন্য বিভিন্ন কৃষিযন্ত্র। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে ওই প্রশিক্ষণ শিবির করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…
জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l
জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…