হরিদাস ব্যানার্জীর বৌ সোনা পাচারে ব্যাস্ত আর সৌমিত্র খাঁর বৌ ভোট প্রচারে ব্যাস্ত, সুজাতা খাঁ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- “হরিদাস ব্যানার্জীর বৌ সোনা পাচারে ব্যাস্ত ।আর সৌমিত্র খাঁ এর বৌ ভোট প্রচারে ব্যাস্ত ” এভাবেই তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তোপ দাগলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর স্ত্রী। গত সোমবার জয়পুরের গোকুল নগর মাঠে এক জনসভায় যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে নাম না করে ‘বৌ আর বালি নিয়ে ব্যস্ত’ বলে কটাক্ষ করেছিলেন। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে ছিল। গত একদিন যাবত চুপ থাকার পর এই প্রথম প্রকাশ্যে সংবাদমাধ্যমের কাছেকড়া জবাব দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ।

পূর্ব নির্ধারিত নির্ঘন্ট অনুযায়ী এদিন সুজাতা খাঁ দলীয় নেতৃত্ব সহ কোতুলপুরের রক্ষাকালী মন্দিরে স্বামীর নামে পুজো দেন। পুজো শেষে সংবাদ মাধ্যমের কাছে নিজেদের ক্ষোভ উগরে দেন। তিনি আরো বলেন,”ওনার শিক্ষা দীক্ষা, রুচিশীলতা, পারিবারিক পরিচয় নিয়ে আমার বলার কিছু নেই। ওটা জনগণ বিচার করবেন, আগামী ১২ মে ভোটে বাক্সে প্রতিফলন ঘটবে।আমি এতো দিন জানতাম, উনি কলেজ, বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পেরিয়েছেন। কিন্তু আমার মনে হয় তা মিথ্যা, প্রকৃত শিক্ষা পেলে এক জন সাংসদ অন্য আর এক জন সাংসদকে এই ধরণের রুচিহীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ করতে পারতেন না। রাজনৈতিক আক্রমণেই নিজেকে সীমাবদ্ধ রাখতেন।”

সৌমিত্র বাবুর অনুপস্থিতিতে কেমন সাড়া পাচ্ছেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বর্তমান পরিস্থিতি আমাকে সক্রিয় রাজনীতিতে আসতে বাধ্য করেছে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

4 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago