
জেএনএফ ওয়েব ডেস্ক :-স -পার্ষদ মা দুর্গার বেশে রায়গঞ্জ মেডিকেল কলেজে টিকা নিতে এলেন উত্তর দিনাজপুরের লোকপ্রসার শিল্পীরা। আজ তাদের জন্য বিশেষ টিকাকরণ শিবির আয়োজন করা হয় জেলা প্রশাসনের তরফে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। রায়গঞ্জ মহকুমার প্রায় 200 জন শিল্পী এদিন টিকা নেন। জেলার নথিভূক্ত লোকপ্রসার শিল্পী সংখ্যা প্রায় 14,000। বিভিন্ন পূজা মন্ডপে তারা অনুষ্ঠান পরিবেশন করে থাকেন। আর ঢাক বাদ্য ছাড়া তো পূজা অসম্পূর্ণ। জেলার বিভিন্ন টিকাকরণ ক্যাম্পে ইতিমধ্যেই অনেকেই টিকা গ্রহণ করেছেন। তবু পূজার আগে সকল শিল্পীদের টিকাকরণের কাজ সম্পূর্ণ করার জন্য জেলা প্রশাসনের এই উদ্যোগ। যারা এখনো পর্যন্ত বাকী আছেন এভাবে বিভিন্ন ক্যাম্প এর মাধ্যমে তাদের টিকাকরণ এর কাজ সম্পূর্ণ করা হবে। আলাদা কেন করে তাদের জন্য টিকাকরণের ব্যবস্থা করায় লোকশিল্পীরা খুব খুশি। কভিদ পরিস্থিতিতে তাদের অনুষ্ঠান বন্ধ থাকায় তারা আর্থিকভাবে খানিকটা অসুবিধার মধ্যে আছেন। ইতিমধ্যে দুয়ারের সরকার ক্যাম্পগুলোতে সরকারি ব্যবস্থাপনায় তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তাতে কিছুটা আর্থিক সুরাহা হচ্ছে । এখন তাদের টিকাকরণ এর কাজ সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করায়, তাদের কিছুটা সুবিধা হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…